রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

সার-বিদ্যুৎ না পেলেও সংসদে সবই পাওয়া যায়: শফিকুর রহমান

সার-বিদ্যুৎ না পেলেও সংসদে সবই পাওয়া যায়: শফিকুর রহমান
সার-বিদ্যুৎ না পেলেও সংসদে সবই পাওয়া যায়: শফিকুর রহমান
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১২, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ন

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল মাদ্রাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশে দেয়া বক্তব্যে এ কথা বলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সার পান না কৃষক, বিদ্যুৎ পান না জনগণ। তবে সংসদের ভেতরে সবই পাওয়া যায়। বিদ্যুৎ ও সারের সংকট থাকলেও সেখানে ভিন্ন তথ্য দেয়া হয়। বাংলাদেশ ভালো নেই; দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসে সমাজ জর্জরিত। গ্যাস-জ্বালানি সংকট সমাধান ও আমূল পরিবর্তনের জন্য তারা কাজ করতে চান বলেও জানান তিনি।

এর আগে তিনি ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। পরে শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপিসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সজল শেখ, বগুড়া

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।