রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

ডেঙ্গু মোকাবিলায় ৩ মাসের অভিযান শুরু, সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় ৩ মাসের অভিযান শুরু, সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ডেঙ্গু মোকাবিলায় ৩ মাসের অভিযান শুরু, সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১২, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রতিরোধ দেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাস ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। শতভাগ সমাধান সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, প্রতি সপ্তাহে এক ঘণ্টা পরিচ্ছন্নতার জন্য সময় দিলে পরিস্থিতির পরিবর্তন আসবে। যত্রতত্র ময়লা না ফেলে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রত্যেক নাগরিককে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের আগস্ট দেশের মানুষ পরিবর্তন সম্ভব বলে দেখিয়েছে। এবার রাষ্ট্রকে পরিবর্তন করার সময়।

উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান চলবে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।