সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্যে

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্যে
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্যে
সর্বশেষ উপলব্ধ: ফেব্রুয়ারী ১১, ২০২৫ ০১:৪১ অপরাহ্ন

যুক্তরাজ্যের লেবার পার্টির সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করেছে। তারা দেশের বিভিন্ন জায়গায় অভিযান করছে এবং বেআইনি অভিবাসীদের গ্রেফতার করছে। ভারতীয় রোস্তোরাঁ, নেইল বার, গাড়ি ধোয়া ও অন্য দোকানগুলোতেও অভিযান হচ্ছে। সেই সব জায়গায় নথিহীন অভিবাসীরা কাজ করে কি না তা দেখা হচ্ছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই অভিযান চলছে। জানুয়ারিতে মোট ৮২৮টি জায়গায় অভিযান চালানো হয়েছে। গত বছর জানুয়ারির তুলনায় যা ৪৮ শতাংশ বেশি। শুধু জানুয়ারিতেই ৬০৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৭৩ শতাংশ বেশি।

লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ১৯ হাজার বেআইনি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, বিভিন্ন জায়গায় রোস্তোরাঁ, টেকঅ্য়াওয়ে, ক্যাফে, খাবার, পানীয় ও তামাক শিল্পের সঙ্গে যুক্ত সংস্থায় অভিযান চালানো হয়েছে।

উত্তর ইংল্যান্ডে একটি ভারতীয় রোস্তোরাঁ থেকে সাতজনকে গ্রেফতার ও চারজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। বলা হয়েছে, অভিবাসনের নিয়ম মানতে হবে। দীর্ঘদিন ধরে মালিকরা বেআইনি অভিবাসীদের নিয়োগ ও শোষণ করেছে। প্রচুর মানুষ বেআইনিভাবে এসেছে এবং তারা বেআইনিভাবে কাজ করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

বলা হয়েছে, এর ফলে ছোট নৌকা করে চ্যানেল পার হয়ে মানুষ বিপজ্জনকভাবে যুক্তরাজ্যে এসেছেন। তার প্রভাব অভিবাসন ব্যবস্থা ও দেশের অর্থনীতির ওপরে পড়েছে।

প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের ওপরেও বেআইনি অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রবল চাপ আছে। তিনিও চার্টার বিমানে করে বেআইনি অভিবাসীদের তাদের দেশে ফেরত পাঠাচ্ছেন।

যাদের ফেরত পাঠানো হচ্ছে, তাদের ভিডিও বা ছবিও প্রকাশ করা হচ্ছে। বাসে করে তাদের নিয়ে গিয়ে চার্টার করা বিমানে পাঠানো হচ্ছে। বলা হয়েছে, যাদের এইভাবে ফেরত পাঠানো হচ্ছে, তারা মূলত মাদক, চুরি, ধর্ষণ ও হত্যার সঙ্গে যুক্ত অপরাধী।

হোম অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের ৫ জুলাই থেকে ২০২৫-এর ৩১ জানুয়ারি পর্যন্ত অভিযান ও বেআইনি অভিবাসীদের গ্রেফতারের সংখ্যা ৩৮ শতাংশ বেড়েছে।

হোম অফিসের এনফোর্সমেন্ট ডিরেক্টর এডি মন্টেগোমারি বলেছেন, একটা কড়া বার্তা গেছে। যারা বেআইনিভাবে ঢুকছে তাদের লুকিয়ে থাকার কোনো জায়গা থাকবে না। সূত্র: ডয়েচে ভেলে।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।