বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ফোল্ডেবল আইফোন ‘Duo’ আনলো অ্যাপল, দাম শুরু ১,৯৯৯ ডলারর‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল ২০২৬ সংসদে পাসশিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে ববি ছাত্রদলের ফুটবল বিতরণঅনিয়মের অভিযোগে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদসার সরবরাহে নজরদারি, ৬৪ জেলায় মনিটরিং সেলএসএসসি ফল পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩ হাজারের বেশিসিরিয়ার ইদলিবে একের পর এক বিস্ফোরণ, নিহত ১৪ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর'জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য'পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা বাংলাদেশেরব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবিরস্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: মীর শাহে আলমআওয়ামী লীগ প্রসঙ্গে মীর শাহে আলম: বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেনরাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎহরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা ট্রাম্পেরইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা, শেষ কবে?সৌদির জন্য বড় ধাক্কা, লোহিত সাগরে আধিপত্যের পথে হুতিরাইরানকে হুতিদের হামলা থামানোর কড়া বার্তা পাকিস্তানেরগাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ পরিবারের ৪ সদস্য নিহতএমবাপ্পেকে পেছনে ফেলে ইয়ামালের নতুন কীর্তিমহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুনবগুড়ায় বাস তল্লাশিতে ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার ডিবিরড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ গেলো মামুনেরইকোর্টের পূর্ণাঙ্গ রায়: সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্টে গোয়েন্দা ক্লিয়ারেন্স অবৈধফোল্ডেবল আইফোন ডুও: কী থাকছে, সুবিধা-অসুবিধা কতটা?

সৌদির জন্য বড় ধাক্কা, লোহিত সাগরে আধিপত্যের পথে হুতিরা

সৌদির জন্য বড় ধাক্কা, লোহিত সাগরে আধিপত্যের পথে হুতিরা
সৌদির জন্য বড় ধাক্কা, লোহিত সাগরে আধিপত্যের পথে হুতিরা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১০, ২০২৬ ০৬:০৭ অপরাহ্ন

লোহিত সাগর তীরবর্তী ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ আল-মাখা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে হুতি গোষ্ঠী। সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীকে হটিয়ে শহরটি দখলের পর বাব এল-মান্দেব প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে তারা। ইয়েমেন সরকারের তিনটি অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে আল-মাখা দখলের বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি। সূত্রগুলো জানিয়েছে, বাব এল-মান্দেবের কাছাকাছি আরও কয়েকটি উপকূলীয় শহরের নিয়ন্ত্রণ নেয়ার পথে রয়েছে হুতিরা। তাদের লক্ষ্য ইয়েমেনের পুরো লোহিত সাগরীয় উপকূল নিজেদের নিয়ন্ত্রণে নেয়া।

প্রায় এক সপ্তাহ ধরে ইয়েমেনে তীব্র লড়াই চলছে। সংঘাতের প্রভাব সৌদি আরবেও ছড়িয়ে পড়েছে। সেখানে ইরান-সমর্থিত হুতিদের হামলায় তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন।

প্রতিরক্ষা বিশ্লেষক উলফগ্যাং পুস্তাই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, আল-মাখা নিয়ন্ত্রণে নেয়া হুতিদের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি। তার মতে, শহরটি দখলের ফলে ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূলের প্রায় পুরো অংশ তাদের নিয়ন্ত্রণে চলে আসতে পারে এবং বাব এল-মান্দেব প্রণালিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজ হবে।

তিনি বলেন, হুতিরা যদি তাইজ আল-মাখার মধ্যকার সড়ক বিচ্ছিন্ন করতে পারে, তাহলে তা ইয়েমেন সরকারের জন্য বড় ধরনের আঘাত হবে।

পুস্তাই আরও বলেন, বাব এল-মান্দেবের প্রস্থ প্রায় ২০ কিলোমিটার। ফলে হুতিরা চাইলে আর্টিলারি দিয়েও প্রণালির ওপর প্রভাব বিস্তার করতে পারে। এতে সৌদি আরবসহ আন্তর্জাতিক নৌপরিবহনে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।