ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন।
আগামী তিন অর্থবছরের মধ্যে গ্রামীণ কল্যাণকে এ অর্থ পরিশোধ করতে হবে। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
২০১৭ সালে ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষের কর দাবি নিয়ে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট করে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বৃহস্পতিবার নতুন বেঞ্চ রিট দুটি খারিজ করে দেন। ফলে গ্রামীণ কল্যাণের কাছ থেকে ওই কর আদায়ে এনবিআরের আইনগত বাধা থাকলো না।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।