বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
অনিয়মের অভিযোগে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদসার সরবরাহে নজরদারি, ৬৪ জেলায় মনিটরিং সেলএসএসসি ফল পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩ হাজারের বেশিসিরিয়ার ইদলিবে একের পর এক বিস্ফোরণ, নিহত ১৪ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর'জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য'পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা বাংলাদেশেরব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবিরস্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: মীর শাহে আলমআওয়ামী লীগ প্রসঙ্গে মীর শাহে আলম: বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেনরাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎহরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা ট্রাম্পেরইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা, শেষ কবে?ইরানকে হুতিদের হামলা থামানোর কড়া বার্তা পাকিস্তানেরগাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ পরিবারের ৪ সদস্য নিহতএমবাপ্পেকে পেছনে ফেলে ইয়ামালের নতুন কীর্তিমহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুনবগুড়ায় বাস তল্লাশিতে ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার ডিবিরড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ গেলো মামুনেরইকোর্টের পূর্ণাঙ্গ রায়: সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্টে গোয়েন্দা ক্লিয়ারেন্স অবৈধ

'জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য'

'জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য'
'জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য'
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১০, ২০২৬ ০২:১২ অপরাহ্ন

বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি খাতে কাজ ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান ও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

মীর শাহে আলম বলেন, অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সারাহ কুক। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার কথা জানানো হয়েছে।

দলীয় প্রতীক না থাকলেও বিএনপি স্থানীয়ভাবে সমর্থিত প্রার্থীদের সমর্থন করবে বলেও জানান প্রতিমন্ত্রী।

পরে সারাহ কুক সাংবাদিকদের বলেন, ভবিষ্যতে কীভাবে বাংলাদেশ ও যুক্তরাজ্য একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।