নভেম্বরের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে এবং তেলের দামও দ্রুত কমে যাবে।
টেক্সাসে দলের মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তেহরান আর বেশি দিন টিকতে পারবে না। পরমাণু অস্ত্র তৈরি ঠেকাতে ইরানের ওপর স্বল্পমেয়াদি অর্থনৈতিক চাপ ও দুর্ভোগ মেনে নেয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
সপ্তম মাসে গড়ানো এই সংঘাত শুরুতে কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে ট্রাম্প দাবি করলেও তা দীর্ঘস্থায়ী হয়েছে। যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে এবং নিত্যপণ্যের দাম বেড়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।
এদিকে যুদ্ধের প্রভাব ট্রাম্পের জনপ্রিয়তাতেও পড়েছে। জনমত জরিপে তার সমর্থন কমার পাশাপাশি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় রিপাবলিকানদের মধ্য থেকেও যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে। সম্প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।