বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘কয়েক বছরের মধ্যেই মানবজাতি শেষ হতে পারে’, এআই গবেষকের সতর্কতা‘আওয়াজ ডট বিডি’তে উঠে এলো ৬০ যৌন নিপীড়নের তথ্যমাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রতিমন্ত্রীরস্থানীয় নির্বাচনেও আইন অনুযায়ী যোগ্যরাই প্রার্থী হতে পারবেন: সিইসিসরকারি নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞাহাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, প্রাণ গেলো ১ হাজার ২ শিশুরওমানে ১০ হাজার বাংলাদেশি কৃষক-মৎস্যজীবীর কর্মসংস্থানের উদ্যোগপ্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎস্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রীপ্রকল্পে দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলেই ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রীআওয়ামী লীগ আমলে নারীদেরও নিপীড়ন করা হয়েছে: রিজভীঅস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজাখাদ্যবিধি না মানায় কলকাতায় ৪০ রেস্তোরাঁর লাইসেন্স স্থগিতইরানি তেলবাহী ৫ জাহাজে মার্কিন হামলার পর জর্ডানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরানইরানের ২০ ক্ষেপণাস্ত্রের ১৮টি ধ্বংসের দাবি জর্ডানেরইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন ড্রোন নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিআসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন? প্রকাশ হলো সূচিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭সদ্যোজাত সন্তানকে রেখে চিরবিদায়, ট্যাংক দুর্ঘটনায় নিহত পিয়াসসেন্টার পয়েন্ট শপিং মলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসহাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে প্রাণ গেলো দুই সেনাসদস্যেরচুরির অভিযোগে কিশোরীর কোমরে শিকল, টেনে নেয়ার ভিডিও ছড়িয়ে পড়েছেচেকের মামলা: পাওনা শোধ ও আপস হলে কারাদণ্ড নয়

প্রকল্পে দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলেই ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী

প্রকল্পে দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলেই ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী
প্রকল্পে দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলেই ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ০৬:৪০ অপরাহ্ন

বিগত সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার গঠনের পর বিভিন্ন সরকারি প্রকল্পে কিছু অনিয়ম দৃষ্টিগোচর হয়েছে। এসব প্রকল্প তদন্তের আওতায় নেয়া হয়েছে। কয়েকটি প্রকল্পের তদন্ত মোটামুটিভাবে শেষও হয়েছে। তদন্ত প্রতিবেদন সরকারের হাতে আসার পর পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির পেছনে সাধারণত একক কোনো কারণ থাকে না। প্রকল্প প্রণয়ন ও অনুমোদন, ভূমি অধিগ্রহণ, অর্থায়ন, ক্রয় প্রক্রিয়া ও ব্যবস্থাপনার বিভিন্ন দুর্বলতা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এ ধরনের সমস্যা তৈরি করে।

প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা সরকারের নজরে আসার পর এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।