বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘কয়েক বছরের মধ্যেই মানবজাতি শেষ হতে পারে’, এআই গবেষকের সতর্কতা‘আওয়াজ ডট বিডি’তে উঠে এলো ৬০ যৌন নিপীড়নের তথ্যমাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রতিমন্ত্রীরস্থানীয় নির্বাচনেও আইন অনুযায়ী যোগ্যরাই প্রার্থী হতে পারবেন: সিইসিসরকারি নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞাহাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, প্রাণ গেলো ১ হাজার ২ শিশুরওমানে ১০ হাজার বাংলাদেশি কৃষক-মৎস্যজীবীর কর্মসংস্থানের উদ্যোগপ্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎস্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রীপ্রকল্পে দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলেই ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রীআওয়ামী লীগ আমলে নারীদেরও নিপীড়ন করা হয়েছে: রিজভীঅস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজাখাদ্যবিধি না মানায় কলকাতায় ৪০ রেস্তোরাঁর লাইসেন্স স্থগিতইরানি তেলবাহী ৫ জাহাজে মার্কিন হামলার পর জর্ডানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরানইরানের ২০ ক্ষেপণাস্ত্রের ১৮টি ধ্বংসের দাবি জর্ডানেরইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন ড্রোন নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিআসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন? প্রকাশ হলো সূচিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭সদ্যোজাত সন্তানকে রেখে চিরবিদায়, ট্যাংক দুর্ঘটনায় নিহত পিয়াসসেন্টার পয়েন্ট শপিং মলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসহাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে প্রাণ গেলো দুই সেনাসদস্যেরচুরির অভিযোগে কিশোরীর কোমরে শিকল, টেনে নেয়ার ভিডিও ছড়িয়ে পড়েছেচেকের মামলা: পাওনা শোধ ও আপস হলে কারাদণ্ড নয়

সদ্যোজাত সন্তানকে রেখে চিরবিদায়, ট্যাংক দুর্ঘটনায় নিহত পিয়াস

সদ্যোজাত সন্তানকে রেখে চিরবিদায়, ট্যাংক দুর্ঘটনায় নিহত পিয়াস
সদ্যোজাত সন্তানকে রেখে চিরবিদায়, ট্যাংক দুর্ঘটনায় নিহত পিয়াস
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ০৬:০২ অপরাহ্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণে আকস্মিক দুর্ঘটনায় নিহত হয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। মৃত্যুর কয়েকদিন আগেই তিনি সন্তানের বাবা হয়েছিলেন।

পিয়াস নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি পরিবারের তিন বোনের একমাত্র ভাই ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে দুর্ঘটনা ঘটে। এতে পিয়াসসহ দুই সেনাসদস্য নিহত হন। গুরুতর আহত হয়েছেন এক সেনা কর্মকর্তা। তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, পিয়াস শান্ত, ভদ্র ও অমায়িক স্বভাবের ছিলেন। চাকরির সুবাদে পরিবার নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে বসবাস করতেন তিনি।

কয়েকদিন আগেই পিয়াসের ঘর আলো করে আসে নবজাতক সন্তান। সন্তানকে ঘিরে পরিবারের আনন্দের মধ্যেই তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও এলাকায়।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা পিয়াসের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।