বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘কয়েক বছরের মধ্যেই মানবজাতি শেষ হতে পারে’, এআই গবেষকের সতর্কতা‘আওয়াজ ডট বিডি’তে উঠে এলো ৬০ যৌন নিপীড়নের তথ্যমাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রতিমন্ত্রীরস্থানীয় নির্বাচনেও আইন অনুযায়ী যোগ্যরাই প্রার্থী হতে পারবেন: সিইসিসরকারি নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞাহাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, প্রাণ গেলো ১ হাজার ২ শিশুরওমানে ১০ হাজার বাংলাদেশি কৃষক-মৎস্যজীবীর কর্মসংস্থানের উদ্যোগপ্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎস্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রীপ্রকল্পে দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলেই ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রীআওয়ামী লীগ আমলে নারীদেরও নিপীড়ন করা হয়েছে: রিজভীঅস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজাখাদ্যবিধি না মানায় কলকাতায় ৪০ রেস্তোরাঁর লাইসেন্স স্থগিতইরানি তেলবাহী ৫ জাহাজে মার্কিন হামলার পর জর্ডানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরানইরানের ২০ ক্ষেপণাস্ত্রের ১৮টি ধ্বংসের দাবি জর্ডানেরইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন ড্রোন নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিআসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন? প্রকাশ হলো সূচিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭সদ্যোজাত সন্তানকে রেখে চিরবিদায়, ট্যাংক দুর্ঘটনায় নিহত পিয়াসসেন্টার পয়েন্ট শপিং মলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসহাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে প্রাণ গেলো দুই সেনাসদস্যেরচুরির অভিযোগে কিশোরীর কোমরে শিকল, টেনে নেয়ার ভিডিও ছড়িয়ে পড়েছেচেকের মামলা: পাওনা শোধ ও আপস হলে কারাদণ্ড নয়

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গেলো ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগে ১৪৩ জন এবং তেজগাঁও বিভাগে ১১৪ জন। এছাড়া ওয়ারী বিভাগে ৮০, মতিঝিলে ৬৮, লালবাগে ৪২, উত্তরা ৪২, গুলশানে ৩৯, রমনায় ৩৬ এবং গোয়েন্দা বিভাগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে দুটি চাইনিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ছুরি, ৬টি ককটেল, ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩টি ইয়াবা ও ৭ গ্রাম হেরোইনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।