শিশু বয়সে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরতে চালু হওয়া ‘আওয়াজ ডট বিডি’ প্ল্যাটফর্মে এ পর্যন্ত ৬০টি যৌন নিপীড়নের তথ্য উঠে এসেছে। এর মধ্যে ৭ থেকে ১২ বছর বয়সে ভুক্তভোগী হওয়ার ঘটনাই বেশি। এসব অভিজ্ঞতায় প্রথমে জোরপূর্বক এবং পরে ভয় দেখিয়ে নিপীড়নের অভিযোগ উঠে এসেছে।
৭ সেপ্টেম্বর চালু হওয়া প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য ছিল ছেলেশিশুদের যৌন নিপীড়নের অভিজ্ঞতা তুলে ধরা। তবে এতে মেয়েরাও তাদের শিশুবেলার নিপীড়নের অভিজ্ঞতা জানিয়েছেন।
প্ল্যাটফর্মটিতে বেনামি তথ্যের মাধ্যমে শিশুদের, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সাইটটির দাবি, এখানে কোনো নাম, ছবি বা পরিচয় প্রকাশ করা হয় না এবং ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ বা ট্র্যাকিং করা হয় না।
প্ল্যাটফর্মটি তৈরির সঙ্গে যুক্ত রাকিবুল হাসান ও সালাহউদ্দীন জাহাঙ্গীর। তাঁদের উদ্যোগে চালু হওয়া প্ল্যাটফর্মটিতে বিভিন্ন বয়সে যৌন নিপীড়নের শিকার হওয়া ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা বেনামে তুলে ধরছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।