আইন অনুযায়ী যারা যোগ্য, তারাই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী প্রশিক্ষণ কোর্সে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে সিইসি বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে পুলিশের সহায়তা চাওয়া হয়েছে। নির্বাচনের জন্য পুলিশের সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেয়া হবে না এবং নির্বাচন নিয়ে মানুষের আস্থা ফিরে এসেছে। পুলিশের ওপর আস্থা রয়েছে উল্লেখ করে সিইসি বলেন, জাতীয় নির্বাচনের তুলনায় এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।