সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

বিমান টিকিটের চড়া দাম, প্রবাসীদের ক্ষোভ

বিমান টিকিটের চড়া দাম, প্রবাসীদের ক্ষোভ
বিমান টিকিটের চড়া দাম, প্রবাসীদের ক্ষোভ
সর্বশেষ উপলব্ধ: ফেব্রুয়ারী ০৬, ২০২৫ ০৮:৩৩ অপরাহ্ন

কয়েক বছর ধরে বিভিন্ন রুটে উড়োজাহাজের ভাড়া ক্রমাগত বেড়েই চলেছে। অনেক প্রবাসী দেশে ফিরতে চাইলেও টিকিটের চড়া মূল্যের কারণে তা সম্ভব হয়ে উঠছে না। তাদের অভিযোগ, কর্মী নিয়োগ থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই সিন্ডিকেটের দৌরাত্ম্য রয়েছে। তারা মনে করেন, সিন্ডিকেট প্রথা বন্ধ না হলে প্রবাসীদের জন্য কোনো ইতিবাচক পরিবর্তন আসবে না।

উড়োজাহাজের টিকিট সিন্ডিকেট নিয়ে ক্ষুব্ধ প্রবাসীরা। ছাত্র-জনতার জুলাই বিপ্লবের সময় শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে তারা দেশে রেমিট্যান্স পাঠানো বন্ধ করেছিলেন। টিকিট সিন্ডিকেট বন্ধ না হলে প্রয়োজনে আবারও রেমিট্যান্স শাটডাউনের আন্দোলনে যাবেন তারা।

বিভিন্ন ট্রাভেল এজেন্সি ঘুরে অনেকেই উড়োজাহাজের টিকিটের উচ্চমূল্য শুনে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। প্রবাসীদের শুধু উড়োজাহাজের ভাড়ার চিন্তাই করতে হয় না, বরং দেশে ফেরার জন্য অন্যান্য খরচও মাথায় রাখতে হয়। এর মধ্যে রয়েছে পারিবারিক খরচ ও বেড়ানোর ব্যয়। উড়োজাহাজের ভাড়া আকাশছোঁয়া হলে একজন প্রবাসীর জন্য দেশে ফেরা কঠিন হয়ে পড়ে। তাই অনেকেই বাধ্য হয়ে পরিবারকে জানিয়ে দিচ্ছেন, এবার আর বাড়ি ফেরা সম্ভব নয়।

বর্তমানে ঢাকা-কুয়ালালামপুর রুটে পাঁচটি এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। সেগুলো হলো- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, মালয়েশিয়া এয়ারলাইন্স, এয়ার এশিয়া ও বাতিক (মালিন্দো) এয়ার। সপ্তাহে অর্ধশতাধিক ফ্লাইট পরিচালনা করে এসব এয়ারলাইন্স। এছাড়া, থাই এয়ারওয়েজ, শ্রীলঙ্কান এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, হিমালয়া এয়ারলাইন্স, ইন্ডিগো এয়ারলাইন্স ও ক্যাথে প্যাসিফিক বিভিন্ন জায়গায় বিরতি দিয়ে এই রুটে যাত্রী পরিবহন করে।

সম্প্রতি এই রুটে টিকিটের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। তবে অভিযোগ রয়েছে, টিকিটিং কোম্পানিগুলোর সিন্ডিকেটভিত্তিক গ্রুপ টিকিট ব্যবসা ও এয়ারলাইন্সগুলোর নানান অজুহাতে টিকিটের দাম বাড়ানো হয়েছে।

মাত্র তিন মাস আগেও এই রুটের উড়োজাহাজ ভাড়া সবার নাগালের মধ্যেই ছিল। গত বছরের জুন-জুলাইয়ে ট্র্যাভেল এজেন্সিগুলো ২০-২৫ হাজার টাকায় টিকিট বিক্রি করেছে। বর্তমানে রিটার্ন (আসা যাওয়া) টিকিট ২ হাজার থেকে ৩ হাজার রিঙ্গিত ও ওয়ানওয়ে টিকিট এক হাজার ৫০০ থেকে এক হাজার ৮০০ রিঙ্গিতে কিনতে হচ্ছে।

আ/মি

 

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।