সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিলঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন রাষ্ট্রপতিরবছরে ১২ হাজার বাংলাদেশির ইতালি যাওয়ার সুযোগ রয়েছে: প্রতিমন্ত্রীরোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিশেষ দূতের বৈঠকএক উপজেলার ইউপিগুলোতে একই দিনে ভোটের পরিকল্পনা ইসিরপুত্রসন্তান না থাকলে ‘হেবা’ ব্যবস্থাকে শরিয়তবিরোধী বললেন মুফতি আব্দুল মালেকঢাকা উত্তরের ভোটার হলেন এনসিপির আসিফ মাহমুদঢাকা উত্তরের ভোটার থেকে দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীপ্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চের ঘোষণা পাটওয়ারীরদেশে মানুষের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রীরানওয়ে থেকে ছিটকে অ্যামাজনের কার্গো বিমানে আগুন, নিহত ৫চলন্ত অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১ইরান যুদ্ধে নিহত সেনাদের সুবিধা নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে অভিযোগ, আহতদের চিকিৎসা নিয়েও প্রশ্নযথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশা প্রকাশ দীনেশ ত্রিবেদীরপর্নোগ্রাফিতে কর বসিয়ে যুদ্ধের খরচ চালাতে চায় ইউক্রেননিজেদের তৈরি সংকটের দায় ইরানের ওপর চাপাচ্ছে যুক্তরাষ্ট্র: বাঘাইনিজের খোলামেলা ভিডিওকে ‘সমাজসেবা’ বললেন পুনম পান্ডেদৌলতদিয়ায় স্রোতের টানে ভেসে গেল ফেরি, আতঙ্কে যাত্রী-চালকপুরুষ হওয়ার আশায় স্তন অপারেশন, কয়েক ঘণ্টা পরই যুবতীর মৃত্যুডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪, মামলা ৬১সন্ত্রাসবিরোধী মামলায় সেই সিফাত সিফাতের জামিন নামঞ্জুর২৪ ঘণ্টার পরও গোপনে আটক রাখলে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

পুত্রসন্তান না থাকলে ‘হেবা’ ব্যবস্থাকে শরিয়তবিরোধী বললেন মুফতি আব্দুল মালেক

পুত্রসন্তান না থাকলে ‘হেবা’ ব্যবস্থাকে শরিয়তবিরোধী বললেন মুফতি আব্দুল মালেক
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৭, ২০২৬ ০৫:১০ অপরাহ্ন

পুত্রসন্তানহীন পরিবারে কন্যাসন্তানদের উত্তরাধিকার সুরক্ষার নামে প্রস্তাবিতহেবাব্যবস্থাকে শরিয়তবিরোধী, বাতিল অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার আমীনুত তালীম মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. আশিকুল ইসলামের প্রশ্নের জবাবে মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া থেকে শরিয়তের দলিল ফিকহের আলোকে ফতোয়া দেয়া হয়েছে।

ফতোয়ায় বলা হয়, জীবিত অবস্থায় কোনো ব্যক্তি কন্যাকে সম্পত্তি হেবা করলেও সেটির ব্যবস্থাপনা, ভোগদখল আয় নিজের জন্য সংরক্ষণ করে মৃত্যুর পর সম্পত্তি হস্তান্তরের শর্ত জুড়ে দিলে তা শরিয়তসম্মত হবে না। কারণ, প্রকৃত হেবা সম্পন্ন হলে সম্পত্তির মালিকানা দখল গ্রহীতার কাছে হস্তান্তর করতে হয়।

ইসলামি উত্তরাধিকার আইনে কুরআন সুন্নাহর মাধ্যমে প্রত্যেক উত্তরাধিকারীর অংশ নির্ধারিত হওয়ায় সামাজিক বাস্তবতা বা পারিবারিক প্রয়োজনের কারণে তা পরিবর্তনের সুযোগ নেই বলেও ফতোয়ায় উল্লেখ করা হয়। তবে কোনো ব্যক্তি জীবদ্দশায় শর্তহীনভাবে কন্যাকে সম্পত্তি হেবা করে মালিকানা দখল বুঝিয়ে দিতে পারেন।

হেবা পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার আগে দাতা মারা গেলে সেটি অসম্পূর্ণ থেকে যাবে এবং সম্পত্তি সাধারণ উত্তরাধিকার সম্পত্তির অন্তর্ভুক্ত হবে বলেও জানানো হয়েছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।