সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিলঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন রাষ্ট্রপতিরবছরে ১২ হাজার বাংলাদেশির ইতালি যাওয়ার সুযোগ রয়েছে: প্রতিমন্ত্রীরোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিশেষ দূতের বৈঠকএক উপজেলার ইউপিগুলোতে একই দিনে ভোটের পরিকল্পনা ইসিরদেশে মানুষের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রীরানওয়ে থেকে ছিটকে অ্যামাজনের কার্গো বিমানে আগুন, নিহত ৫চলন্ত অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১নিজেদের তৈরি সংকটের দায় ইরানের ওপর চাপাচ্ছে যুক্তরাষ্ট্র: বাঘাইইরান যুদ্ধে নিহত সেনাদের সুবিধা নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে অভিযোগ, আহতদের চিকিৎসা নিয়েও প্রশ্নযথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশা প্রকাশ দীনেশ ত্রিবেদীরপর্নোগ্রাফিতে কর বসিয়ে যুদ্ধের খরচ চালাতে চায় ইউক্রেনদৌলতদিয়ায় স্রোতের টানে ভেসে গেল ফেরি, আতঙ্কে যাত্রী-চালকপুরুষ হওয়ার আশায় স্তন অপারেশন, কয়েক ঘণ্টা পরই যুবতীর মৃত্যুডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪, মামলা ৬১সন্ত্রাসবিরোধী মামলায় সেই সিফাত সিফাতের জামিন নামঞ্জুর

ইরান যুদ্ধে নিহত সেনাদের সুবিধা নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে অভিযোগ, আহতদের চিকিৎসা নিয়েও প্রশ্ন

ইরান যুদ্ধে নিহত সেনাদের সুবিধা নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে অভিযোগ, আহতদের চিকিৎসা নিয়েও প্রশ্ন
ইরান যুদ্ধে নিহত সেনাদের সুবিধা নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে অভিযোগ, আহতদের চিকিৎসা নিয়েও প্রশ্ন
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৭, ২০২৬ ০২:০১ অপরাহ্ন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিহত মার্কিন সেনাদের পরিবারকে প্রাপ্য আর্থিক সুবিধা দেয়া নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। একই সঙ্গে আহত সেনাদের আঘাতের মাত্রা কম করে দেখানো এবং যথাযথ চিকিৎসা না দেয়ার অভিযোগও সামনে এসেছে।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি সামরিক অভিযানে নিহত মার্কিন সেনাদের পরিবারগুলো প্রাপ্য বেতন ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে লড়াই করছে।

নিহত মার্কিন মেজর অ্যালেক্স ক্লিনারের স্ত্রী লিবি ক্লিনার জানান, স্বামীর মৃত্যুর পর তাকে অতিরিক্ত কিছু সুবিধা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বলা হয়েছিল। কারণ, কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। পরে মার্কিন বিমানবাহিনী জানায়, তাকে ভুল তথ্য দেয়া হয়েছিল এবং তার স্বামীর শেষ বেতনে প্রাপ্য ‘কমব্যাট পে ও যুদ্ধসংক্রান্ত কর সুবিধা অন্তর্ভুক্ত ছিল।

৩৩ বছর বয়সী মেজর অ্যালেক্স ক্লিনার কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমানের ছয় সদস্যের ক্রুদের একজন ছিলেন। মার্চে পশ্চিম ইরাকে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে সহায়তার সময় বিমানটি বিধ্বস্ত হলে তিনি নিহত হন।

মার্কিন কর্মকর্তারা জানান, ‘কমব্যাট পে হিসেবে মাসে ২২৫ ডলার দেয়া হয় এবং এটি পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করা শর্ত নয়।

এদিকে, নিহত ও আহত মার্কিন সেনাদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, পেন্টাগন আহত সেনাদের আঘাতের মাত্রা কম করে দেখাচ্ছে এবং তাদের যুদ্ধাহত সেনা হিসেবে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে না। তবে মার্কিন সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘যুদ্ধ বলা নিয়েও বিতর্ক রয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এটিকে যুদ্ধ বলতে আপত্তি জানালেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে ইরান সংঘাতকে ‘যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।