অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
সিফাতের আইনজীবী রাশেদুল ইসলাম রবি বলেন, বিদ্যুৎ বিল ও জ্বালানি সংকট নিয়ে সিফাতের বক্তব্য কিংবা প্রধানমন্ত্রীকে কটূক্তির বিষয়টি মামলার এজাহারে উল্লেখ নেই। তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।
এর আগে ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের বাসা থেকে সিফাতকে গ্রেপ্তার করে গাছা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।