সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিলঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন রাষ্ট্রপতিরবছরে ১২ হাজার বাংলাদেশির ইতালি যাওয়ার সুযোগ রয়েছে: প্রতিমন্ত্রীরোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিশেষ দূতের বৈঠকএক উপজেলার ইউপিগুলোতে একই দিনে ভোটের পরিকল্পনা ইসিরদেশে মানুষের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রীরানওয়ে থেকে ছিটকে অ্যামাজনের কার্গো বিমানে আগুন, নিহত ৫চলন্ত অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১নিজেদের তৈরি সংকটের দায় ইরানের ওপর চাপাচ্ছে যুক্তরাষ্ট্র: বাঘাইইরান যুদ্ধে নিহত সেনাদের সুবিধা নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে অভিযোগ, আহতদের চিকিৎসা নিয়েও প্রশ্নযথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশা প্রকাশ দীনেশ ত্রিবেদীরপর্নোগ্রাফিতে কর বসিয়ে যুদ্ধের খরচ চালাতে চায় ইউক্রেনদৌলতদিয়ায় স্রোতের টানে ভেসে গেল ফেরি, আতঙ্কে যাত্রী-চালকপুরুষ হওয়ার আশায় স্তন অপারেশন, কয়েক ঘণ্টা পরই যুবতীর মৃত্যুডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪, মামলা ৬১সন্ত্রাসবিরোধী মামলায় সেই সিফাত সিফাতের জামিন নামঞ্জুর

উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল

উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৭, ২০২৬ ১২:১৬ অপরাহ্ন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে নতুন আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নির্বাচনী প্রচারে পোস্টার, মিছিল-শোডাউন ও হেলিকপ্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে এআই ব্যবহার করে বিভ্রান্তিকর বা বিদ্বেষপূর্ণ কনটেন্ট প্রচারেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

৩ সেপ্টেম্বর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ গেজেট আকারে জারি করা হয়।

বিধিমালা অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে ফল গেজেটে প্রকাশ পর্যন্ত কোনো প্রকাশ্য মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। সরকারি যানবাহন বা সুবিধা ব্যবহার করে প্রচারণা এবং ভোটারদের অর্থ, খাদ্য, পানীয় বা উপহার দেয়াও নিষিদ্ধ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো যাবে। তবে মিথ্যা, বিভ্রান্তিকর, বিদ্বেষপূর্ণ বা ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য এবং এআই দিয়ে তৈরি এমন কনটেন্ট প্রচার করা যাবে না।

আচরণবিধি লঙ্ঘন প্রমাণিত হলে গুরুতর ক্ষেত্রে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি। এছাড়া সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।