রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার: ধর্মমন্ত্রীসেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল দেয়ার প্রস্তুতি: ইসি আনোয়ারুলডেঙ্গু নিয়ে বড় সতর্কবার্তা, সেপ্টেম্বরের শেষেই বাড়তে পারে প্রকোপ: স্বাস্থ্য প্রতিমন্ত্রীজামায়াতের লংমার্চ নিয়ে বিস্ফোরক অভিযোগ রাশেদ খাঁনেররাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের ঘাড়ে দেড় লাখ কোটি টাকার খেলাপি ঋণবিনা সুদে কৃষিঋণ আপাতত নয়, জানালেন অর্থমন্ত্রীমালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের আবাসন ঠিকানা নিবন্ধন বাধ্যতামূলকইসরায়েলি দূতাবাসের কাছে খামেনির সংশ্লিষ্ট দুই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনভারতে বিষাক্ত মদপানে ১২ জনের মৃত্যু, সতর্কতা জারিদিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার ধ্বংসস্তূপেদুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে যাওয়ার দাবি ভারতেরতেল রপ্তানিতে বড় ধস, মধ্যপ্রাচ্য থেকে কমেছে ৩৯ শতাংশভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলাআগ্নেয় ছাইয়ে ঢাকল আকাশ, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহতসালমান শাহর মৃত্যুর তিন দশক আজ, এখনো খোলেনি রহস্যের জটবাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিটবাড্ডার ফার্নিচার কারখানার নিয়ন্ত্রণেবিল নিয়ে সিফাতের অভিযোগ, পল্লী বিদ্যুতের তদন্তে মিলল ভিন্ন তথ্যসংঘাত নয়, সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যে ক্ষুব্ধ মেয়র শাহাদাত, দিলেন কড়া জবাববিদেশ ভ্রমণে বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়লো বাংলাদেশ ব্যাংকরংপুরে মাজারের খাদেম হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড বহাল

আগ্নেয় ছাইয়ে ঢাকল আকাশ, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

আগ্নেয় ছাইয়ে ঢাকল আকাশ, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত
আগ্নেয় ছাইয়ে ঢাকল আকাশ, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ন

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি আনাক ক্রাকাতাউ থেকে নির্গত ভারী ছাইয়ে আকাশ ঢেকে যাওয়ায় জাকার্তার সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ৩০১টি ফ্লাইট ব্যাহত হয়েছে, যার মধ্যে ৫৮টি আন্তর্জাতিক ফ্লাইট।

রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত ছিল। ছাইয়ের কারণে উড়োজাহাজের জেট ইঞ্জিন ক্ষতিগ্রস্ত ও পাইলটদের দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কায় আরও ছয়টি বিমানবন্দরেও সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

পরিবহনমন্ত্রী দুডি পুরওয়াগান্ধি জানান, কয়েকটি বিমানবন্দরকে বিকল্প অবতরণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইনসও জাকার্তাগামী ও জাকার্তা থেকে ছেড়ে যাওয়া দিনের বাকি সব ফ্লাইট বাতিল করেছে।

শুক্রবার গভীর রাতে নতুন করে অগ্ন্যুৎপাত শুরু হয়। আগ্নেয় ছাই জাভার দিকে প্রায় ৬ হাজার মিটার এবং বানতেনের কিছু এলাকায় ১৫ হাজার মিটার পর্যন্ত উঠে যায়। রোববার আরও দুটি অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয়েছে।

বিএনপিবি জানিয়েছে, অগ্ন্যুৎপাত থেকে তাৎক্ষণিক সুনামির আশঙ্কা নেই। ছাই পরিষ্কারে ভারী বৃষ্টির পাশাপাশি কৃত্রিম বৃষ্টিপাতের পরিকল্পনাও নেয়া হয়েছে। ছাইয়ের কারণে চোখ ও শ্বাসতন্ত্রে অস্বস্তির আশঙ্কায় কয়েকটি স্কুলের কার্যক্রমও বাতিল করা হয়েছে।

আনাক ক্রাকাতাউ ১৮৮৩ সালের ভয়াবহ ক্রাকাতাউ অগ্ন্যুৎপাতের পর সৃষ্ট ক্যালডেরার ভেতর থেকে ১৯২০-এর দশকে সমুদ্রের বুক থেকে উঠে আসে। ২০১৮ সালে এর একটি অংশ ধসে সৃষ্ট সুনামিতে জাভা ও সুমাত্রার উপকূলে ৪০০ জনের বেশি মানুষ নিহত হন।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।