বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

দাঁড়িপাল্লা ও নিবন্ধন দুই-ই ফিরে পেলো জামায়াত

দাঁড়িপাল্লা ও নিবন্ধন দুই-ই ফিরে পেলো জামায়াত
দাঁড়িপাল্লা ও নিবন্ধন দুই-ই ফিরে পেলো জামায়াত
সর্বশেষ উপলব্ধ: জুন ২৪, ২০২৫ ০৮:৩৩ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীক দাঁড়িপাল্লা পুনর্বহাল করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে নির্বাচন কমিশন-ইসি।

মঙ্গলবার (২৪ জুন)নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ওই আদেশের ৯০বি ধারার শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দল কর্তৃক নিবন্ধনের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলকে নির্বাচন কমিশন সচিবালয়ের নভেম্বর ২০০৮/ ২১ কার্তিক ১৪১৫ তারিখের নিকস/প্র-/রাদ/(৪৪)/২০০৮/১১৪১ সংখ্যক প্রজ্ঞাপনমূলে নিবন্ধন প্রদান করা হইয়াছিল (নিবন্ধন নম্বর-০১৪, তারিখ: ০৪ নভেম্বর ২০০৮)

এতে আরও বলা হয়, যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন নম্বর-২০০৯ এর ৬৩০ এর প্রদত্ত রায়ের সূত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের ১৩ কার্তিক ১৪২৫/ ২৮ অক্টোবর ২০১৮ তারিখের ১৭.০০.০০০০.০২৫.৫০, ০৫৮.০৮-৬৮৯ সংখ্যক প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়।

এরপর আপিল বিভাগ হাইকোর্ট বিভাগে দায়ের করা রিটের রায় বাতিল করে দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ দেন। রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো।

আশিক/মি

 

 483
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।