বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ নয়, সুনির্দিষ্ট তথ্যে টিউলিপের মামলা : দুদক

ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ নয়, সুনির্দিষ্ট তথ্যে টিউলিপের মামলা : দুদক
ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ নয়, সুনির্দিষ্ট তথ্যে টিউলিপের মামলা : দুদক
সর্বশেষ উপলব্ধ: জুন ২৪, ২০২৫ ০৭:১১ অপরাহ্ন

টিউলিপ সিদ্দিককে হয়রানি নয়, বরং সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে জানিয়ে দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন চিঠি আদান-প্রদান নয়, অন্য অভিযুক্তদের মতোই আদালতে এসে টিউলিপকে মামলা মোকাবিলা করতে হবে।

মঙ্গলবার (২৪ জুন) সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, যুক্তরাজ্যের রাজনীতিতে দুদক কোনো হস্তক্ষেপ করছে না, দুদকের কার্যপরিধিতে রাজনীতিতে যাওয়ার সুযোগ নেই।

টিউলিপের আইনজীবী সম্প্রতি দুদকে একটি  উকিল নোটিশ পাঠিয়েছেন। সেখানে টিউলিপ দাবি করেছেন, অন্তর্বর্তী সরকার দুদক ব্রিটেনের রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে৷

বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, আমার সহজ একটি প্রশ্নটিউলিপ সিদ্দিকের কেসটা কি এমন কোনো কেস যেটা ব্রিটেনের ভঙ্গুর রাজনীতিকে আরও ভঙ্গুর করবে। এটি আমরা অন্যভাবে দেখতে পারি।

চিঠিপত্রের মাধ্যমে টিউলিপ মামলা নিষ্পত্তি করতে চাইছেন জানিয়ে তিনি বলেন, অপরাধী যে দেশে অপরাধ করবে তাকে সে দেশেই তা মোকাবিলা করতে হবে। এখন মনে হচ্ছে, টিউলিপ সম্ভবত চিঠিপত্রের মাধ্যমে মামলা মোকাদ্দমা নিষ্পত্তি করতে চাইছেন। এটি তো হবার কথা নয়। কোর্টে মামলা হচ্ছে, টিউলিপ সিদ্দিককে কোর্টে হাজির হয়ে মামলা মোকাবিলা করতে হবে।

টিউলিপের বিরুদ্ধে মামলা কোনো রাজনৈতিক মামলা নয় জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, এটি কোনো উদ্দেশ্যপ্রণোদিত মামলা নয়, কাউকে ছোট করার মামলা নয়। অনেক আসামির মতো টিউলিপ সিদ্দিকও একজন অভিযুক্ত। আমাদের এরচেয়েও অনেক বড় মামলা আছে।

আশিক/মি

 394
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।