রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল দেয়ার প্রস্তুতি: ইসি আনোয়ারুল৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার: ধর্মমন্ত্রীজামায়াতের লংমার্চ নিয়ে বিস্ফোরক অভিযোগ রাশেদ খাঁনেররাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের ঘাড়ে দেড় লাখ কোটি টাকার খেলাপি ঋণইসরায়েলি দূতাবাসের কাছে খামেনির সংশ্লিষ্ট দুই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনভারতে বিষাক্ত মদপানে ১২ জনের মৃত্যু, সতর্কতা জারিদিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার ধ্বংসস্তূপেদুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে যাওয়ার দাবি ভারতেরতেল রপ্তানিতে বড় ধস, মধ্যপ্রাচ্য থেকে কমেছে ৩৯ শতাংশভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলাসালমান শাহর মৃত্যুর তিন দশক আজ, এখনো খোলেনি রহস্যের জটবাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিটবাড্ডার ফার্নিচার কারখানার নিয়ন্ত্রণেবিল নিয়ে সিফাতের অভিযোগ, পল্লী বিদ্যুতের তদন্তে মিলল ভিন্ন তথ্য ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যে ক্ষুব্ধ মেয়র শাহাদাত, দিলেন কড়া জবাবরংপুরে মাজারের খাদেম হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড বহালবিদেশ ভ্রমণে বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়লো বাংলাদেশ ব্যাংক

দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার ধ্বংসস্তূপে

দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার ধ্বংসস্তূপে
দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার ধ্বংসস্তূপে
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ০৩:৫২ অপরাহ্ন

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতনে একটি বহুতল ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত অন্তত চারজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে। খবর এনডিটিভির।

রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা দেড়টার দিকে ভবনটি ধসে পড়ে। ভবনটি পেইং গেস্ট হিসেবে ব্যবহৃত হতো। এক প্রত্যক্ষদর্শীর দাবি, ধসের সময় ভেতরে প্রায় ৫০ জন শিক্ষার্থী ছিলেন।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী এএনআইকে জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে ‘বাঁচাও বাঁচাও’ আকুতি ও কান্নার শব্দ শোনা যাচ্ছে।

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট কাজ করছে। ধ্বংসস্তূপ সরাতে এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি ডিজাস্টার রেসপন্স ফোর্সের বিশেষ দলও উদ্ধার কাজে যোগ দিয়েছে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে হওয়ায় সত্য নিকেতনে বিপুলসংখ্যক শিক্ষার্থী বসবাস করেন। কয়েকটি ছাত্র সংগঠনের সদস্যরাও উদ্ধার কাজে সহায়তা করছেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।