রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল দেয়ার প্রস্তুতি: ইসি আনোয়ারুলজামায়াতের লংমার্চ নিয়ে বিস্ফোরক অভিযোগ রাশেদ খাঁনেরইসরায়েলি দূতাবাসের কাছে খামেনির সংশ্লিষ্ট দুই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনভারতে বিষাক্ত মদপানে ১২ জনের মৃত্যু, সতর্কতা জারিদিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার ধ্বংসস্তূপেদুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে যাওয়ার দাবি ভারতেরতেল রপ্তানিতে বড় ধস, মধ্যপ্রাচ্য থেকে কমেছে ৩৯ শতাংশভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলাসালমান শাহর মৃত্যুর তিন দশক আজ, এখনো খোলেনি রহস্যের জটবাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিটবাড্ডার ফার্নিচার কারখানার নিয়ন্ত্রণেবিল নিয়ে সিফাতের অভিযোগ, পল্লী বিদ্যুতের তদন্তে মিলল ভিন্ন তথ্য ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যে ক্ষুব্ধ মেয়র শাহাদাত, দিলেন কড়া জবাবরংপুরে মাজারের খাদেম হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড বহাল

‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যে ক্ষুব্ধ মেয়র শাহাদাত, দিলেন কড়া জবাব

 ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যে ক্ষুব্ধ মেয়র শাহাদাত, দিলেন কড়া জবাব
‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যে ক্ষুব্ধ মেয়র শাহাদাত, দিলেন কড়া জবাব
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ০১:২৯ অপরাহ্ন

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ‘মেয়াদোত্তীর্ণ মেয়র মন্তব্যের কড়া জবাব দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, আদালতের রায় অনুযায়ী তার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। তবে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা করা হলে গণতান্ত্রিক স্বার্থে তিনি নিজেই পদ ছেড়ে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দেবেন।

ডা. শাহাদাত বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তার নির্বাচিত হওয়ার রায় ছিনিয়ে নেয়া হয়েছিল। পরে রেজাউল করিমের মেয়র পদকে চ্যালেঞ্জ করে তিনি নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন। ওই মামলার রায়ের ভিত্তিতে তাকে বৈধ মেয়র হিসেবে প্রজ্ঞাপন দেয়া হয়েছে এবং তিনি শপথ নিয়েছেন।

তিনি জানান, ২০২৪ সালের ৩ নভেম্বর তিনি মেয়র হিসেবে শপথ নেন। আদালতের রায় অনুযায়ী সেখান থেকে তার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত থাকার কথা।

জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা করে শাহাদাত বলেন, ‘মেয়াদোত্তীর্ণ মেয়র বলার মধ্য দিয়ে আওয়ামী লীগের আমলে নির্বাচিত সাবেক মেয়র রেজাউল করিমের মেয়াদকেই বৈধতা দেয়া হয়েছে বলে তিনি মনে করছেন।

চসিক মেয়র আরও বলেন, জনগণের বৃহত্তর স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন হলে তিনি স্বাগত জানাবেন। চট্টগ্রামসহ সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা হলেই তিনি পদ ছেড়ে দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেবেন।

তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচনে সবার অংশগ্রহণের অধিকার রয়েছে এবং তিনি সবসময় এমন নির্বাচনকে স্বাগত জানান।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।