জুলাই গণ-অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে যারা বিতর্কিত করতে চান, তাদের বয়ান আওয়ামী লীগের বলে মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ দিল্লিতে বসে কাজ করছে—বিষয়টি এমন নয়। বরং তারা জুলাই গণ-অভ্যুত্থানকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়।
তিনি বলেন, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে দেশে ভিন্নমতের প্রায় ৪০ জনকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ এখনও সংখ্যালঘুদের জন্য পুরোপুরি নিরাপদ হয়ে উঠতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তী সরকারকে কটাক্ষের সমালোচনা করে সাবেক এই প্রেস সচিব বলেন, এটি কোনো রাজনৈতিক সরকার ছিল না। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তার মনে হয়েছে, গণভোট নিয়ে তাদের ধারণা অত্যন্ত প্রখর।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।