সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ইসরায়েল-ইরান ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

ইসরায়েল-ইরান ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
ইসরায়েল-ইরান ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
সর্বশেষ উপলব্ধ: জুন ১৯, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ন

ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার (২০ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় নিউইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হবে। খবর: আল জাজিরার।

আল জাজিরার বলছে, ইরানের অনুরোধে এই বৈঠক হতে যাচ্ছে। ইরানের অনুরোধের প্রতি সমর্থন জানিয়েছে চীন, পাকিস্তান ও রাশিয়া।

ইরানের অভিযোগ, এই বৈআইনি অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত থাকার কারণে পরিস্থিতি বিপজ্জনকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, যার অকাট্য প্রমাণ রয়েছে। এমন অভিযোগের পর ইরান নিরাপত্তা পরিষদের প্রতি বৈঠকের অনুরোধ জানায়।

এর আগে গেল শুক্রবার (১৩ জুন) ইসরায়েল-ইরান সংঘাত ইস্যুতে জরুরি বৈঠক করে নিরাপত্তা পরিষদ।

গেল ১৩ জুন ইরানে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের বেশকিছু পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে দেশটি। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল লক্ষ্য করে শত শত ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিশোধ নেয়।

এর মধ্যদিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধের সূচনা হয়। ছয়দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এতে দুই দেশে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। ধ্বংস হয়েছে বহু সামরিক-বেসামরিক স্থাপনা।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।