বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে আইসিইবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে আইসিইবিরোধী বিক্ষোভ
যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে আইসিইবিরোধী বিক্ষোভ
সর্বশেষ উপলব্ধ: জুন ১১, ২০২৫ ০৯:২৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে অভিবাসন শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। কিছু কিছু জায়গায় এটি রূপ নিয়েছে ট্রাম্প প্রশাসনবিরোধী প্রতিবাদেও। গেল শুক্রবার লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে নিউইয়র্ক, শিকাগো, টেক্সাস, সান ফ্রান্সিসকোসহ বহু শহরে।

গেল মঙ্গলবার ম্যানহাটনে শত শত মানুষ রাস্তায় নেমে আসে। দিনভর শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিউইয়র্কের আইসিই দপ্তরের সামনে পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ভিডিওতে দেখা যায়, পুলিশ বিক্ষোভকারীদের হ্যান্ডকাফ পরানোর চেষ্টা করছে, অন্যদিকে কিছু প্রতিবাদকারী বোতল ছুড়ে মারছে পুলিশের দিকে।

মঙ্গলবার শিকাগোতেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সেখানকার ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন প্ল্যাকার্ডধারী পথচারী একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং এক সাইক্লিস্টকে ধাক্কা দেয়। গাড়িটি থামেনি, বরং দ্রুত পালিয়ে যায়। চালককে পরে আটক করা হয়েছে কি না- তা এখনো জানা যায়নি।

টেক্সাসের কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অস্টিনে সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ১৩ জনকে গ্রেফতার করা হয় কাঁদানেগ্যাস ছোড়া হয়। ডালাসেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের টানটান পরিস্থিতি দেখা যায়।

অন্যদিকে সান আন্তোনিওতে শত শত মানুষ শান্তিপূর্ণভাবে সিটি হলের সামনে সমবেত হয়। আগামী দিনগুলোতে আরও বিক্ষোভের ঘোষণা থাকায় গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্যের বিভিন্ন স্থানে ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে বিক্ষোভের জেরে সান ফ্রান্সিসকো বে এরিয়ার দুটি ইমিগ্রেশন আদালত বন্ধ করে দেয়া হয়। কেএজিও' ভিডিওতে দেখা গেছে, আদালতের বাইরে লোকজন পিকেট লাইনে স্লোগান দিচ্ছে। কিছু লোককে গ্রেফতার করা হলেও কোন সংস্থা তা করেছে, তা স্পষ্ট নয়। সান ফ্রান্সিসকো পুলিশ জানিয়েছে, তারা কাউকে গ্রেফতার করেনি।

কলোরাডোর ডেনভারেও আইসিইবিরোধী মিছিল হয়েছে। পুলিশ মিছিল ঠেকাতে রাস্তাগুলো বন্ধ করে দেয়। যদিও কিছু প্রতিবেদনে কাঁদানেগ্যাস ছোড়ার দাবি করা হয়েছে, তবে ডেনভার পুলিশ তা অস্বীকার করেছে।

এগুলো ছাড়াও সান্তা আনা, লাস ভেগাস, আটলান্টা, ফিলাডেলফিয়া, মিলওয়াকি, সিয়াটল, বোস্টন ওয়াশিংটন ডিসিতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সূত্র: সিএনএন।

আশিক/মি

 483
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।