বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর

ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর
ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর
সর্বশেষ উপলব্ধ: জুন ০৯, ২০২৫ ০৫:৫৭ অপরাহ্ন

সোমবার (৯ জুন) থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা। আফ্রিকা মধ্যপ্রাচ্যের ১২টি দেশের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তাই অভিবাসন নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা আরও বেড়েছে।

গেল বুধবার ট্রাম্প এই নতুন ঘোষণায় স্বাক্ষর করেন। নতুন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ইয়েমেন। এছাড়া বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার নাগরিকদের জন্যও যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করা হয়েছে।

তবে আগে যাদের ভিসা দেয়া হয়েছে, তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক মিশনকে জানানো হয়েছে। তবে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে খুবই সীমিত সংখ্যক ছাড়া অধিকাংশ আবেদনই সোমবার থেকে বাতিল করা হবে।

এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, এসব দেশের নাগরিকদের সন্ত্রাসবাদের ঝুঁকি রয়েছে এবং তারা জননিরাপত্তার জন্য হুমকি। এছাড়া এদের মধ্যে অনেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যান। এসব দেশের নাগরিকদের যাচাই-বাছাই প্রক্রিয়া যথাযথ নয় বলেও দাবি করেন তিনি।

আশিক/মি

 380
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।