সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচনছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারিবৃহস্পতিবার-শুক্রবার সারা দেশে বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকানজি এম কাদেরের বাসভবনে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাতীয় পার্টিরআইএমএফ- বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রীআইএমএফ–বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু, আলোচনায় নতুন ঋণরিয়াদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১হুতিদের হামলায় চাপে সৌদি আরব, কৌশলগত ভুল নিয়ে প্রশ্নহুতিদের হামলার মধ্যে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলোমাঠে লাল কার্ড, মাঠের বাইরে বিচ্ছেদ; কঠিন সময় যাচ্ছে ভিনিসিয়ুসেরফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিকলক্ষ্মীপুরে ডাম্প-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধআদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন সেই মানভেম্বরের শেষ দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের আশা

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, এটাই বিএনপির অবস্থান: আমীর খসরু

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, এটাই বিএনপির অবস্থান: আমীর খসরু
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, এটাই বিএনপির অবস্থান: আমীর খসরু
সর্বশেষ উপলব্ধ: জুন ০৮, ২০২৫ ০৬:২১ অপরাহ্ন

ডিসেম্বরে নির্বাচন শুধু বিএনপির একক দাবি নয়, দেশের ৯০ শতাংশের বেশি রাজনৈতিক দলই এর মধ্যে নির্বাচন চায় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত, এটাই বিএনপির অবস্থান।

রোববার (৮ জুন) চট্টগ্রামের বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা  বিনিময়ের পর এসব কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা যে এপ্রিলের প্রস্তাব দিয়েছেন, তা গ্রহণযোগ্য নয়। সংস্কার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ঐকমত্যের ভিত্তিতে এগুলো বাস্তবায়িত হচ্ছে। আর এতে এক-দেড় মাসের বেশি সময় লাগবে না। বিচার প্রক্রিয়াও এগোচ্ছে। সরকারের দায়িত্ব হচ্ছে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় নিয়ে আসা, বিচার করবে আদালত। যদি বর্তমান সরকার সেটা না পারে, বিএনপি সেটা নিশ্চিত করবে।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, পরিচ্ছন্ন ও সহনশীল রাজনীতি করতে হবে। অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সাংঘর্ষিক রাজনীতি নয়।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।