সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ আটক

কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ আটক
কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ আটক
সর্বশেষ উপলব্ধ: মে ২৭, ২০২৫ ০৮:১০ অপরাহ্ন

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মাসুদ মোল্লাকে আটক করেছে সেনাবাহিনী। দুজনই বিএনপি-জামায়াত সরকারের আমলে ২০০১ সালের ২৫ ডিসেম্বর যে ২৩ শীর্ষ সন্ত্রাসীর নাম সরকার ঘোষণা করেছিল, তাঁদের অন্যতম ছিলেন। তাদের নামে দীর্ঘকাল ধরে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা আছে। তাঁকে ধরিয়ে দিতে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করেছিল।

আজ (২৭মে) শহরের কালীশংকরপুর এলাকায় একটি মসজিদের পাশের একটি বাড়ি থেকে ওই দুজনকে আটক করা হয়। তথ্য অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত প্রায় তিন ঘন্টা ধরে ওই বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা। তবে পুলিশ এ অভিযানে ছিলো না। যে বাড়িটিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে সেই বাড়ির নীচতলায় তারা থাকতেন। আর দ্বিতীয় ও তৃতীয় তলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাস করে।

স্থানীয় থানার পুলিশ জানিয়েছে, এরকম একটি অভিযানে সুব্রত বাইনের আটকের তথ্য তারা জানতে পেরেছেন, তবে সেনাবাহিনী থেকে তাদের আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

নব্বইয়ের দশক থেকেই ঢাকার বিভিন্ন অপরাধমূলক ঘটনায় সুব্রত বাইনের নাম উঠে আসে। বিভিন্ন মামলায় আটক হয়ে তিনি কারাগারেই ছিলেন। গেল বছর শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন মামলায় জামিন পেয়ে ২৪ অগাস্ট তিনি জেল থেকে বেরিয়ে যান।

আশিক/মি

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।