সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

সরকার থেকে নির্বাচনের রোডম্যাপ না পেয়ে হতাশ বিএনপি

সরকার থেকে নির্বাচনের রোডম্যাপ না পেয়ে হতাশ বিএনপি
সরকার থেকে নির্বাচনের রোডম্যাপ না পেয়ে হতাশ বিএনপি
সর্বশেষ উপলব্ধ: মে ২৭, ২০২৫ ০৭:৪৯ অপরাহ্ন

সরকারের দিক থেকে নির্বাচনের বিষয়ে সুষ্পষ্ট কোনো রোডম্যাপ না পেয়ে হতাশ বিএনপি। সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন সরকারের প্রতি বিএনপি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তারা যেসব দাবি জানিয়েছিলেন সেগুলোর বিষয়েও সরকারের দিক থেকে ইতিবাচক কিছু তারা এখনো পাননি। বরং নির্বাচন বিলম্বিত করার জন্য উসিলা বের করা হচ্ছে

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে সংসদ গঠনের জন্য অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এটিই সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত বলে বিএনপি মনে করে। একইসঙ্গে গত ২৪শে মে উপদেষ্টা পরিষদ যে বিবৃতি দিয়েছে তাকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে দলটি।

লিখিত বক্তব্যে বলা হয়, বিভিন্ন মহলের অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি দাওয়া ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে করা হয়েছে, সেটা মূলত সরকারের অর্জন|

উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালনে আমরা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে আসছি। সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতি ও দুর্বলতার কারণে জনমনে সংশয় ও সন্দেহের উদয় হওয়া স্বাভাবিক। ঢাকা দক্ষিণের মেয়র পদে ইশরাক হোসেনের গেজেট হলেও শপথের ব্যবস্থা আজও নেয়া হয়নি, আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথের ব্যবস্থা নিবে। সরকারের নিরপেক্ষ ভূমিকা ও চরিত্র বজায় রাখার স্বার্থেই বিএনপি বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছে।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।