সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

শপথ নিতে চান ইশরাক, স্থানীয় সরকারে আবেদন

শপথ নিতে চান ইশরাক, স্থানীয় সরকারে আবেদন
শপথ নিতে চান ইশরাক, স্থানীয় সরকারে আবেদন
সর্বশেষ উপলব্ধ: মে ১৭, ২০২৫ ০৮:০৯ অপরাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

শনিবার (১৭ মে) এই আবেদন করেন তিনি। এতে গত ২৭ মার্চের রায় ও নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গেজেট যুক্ত করা হয়।

আবেদনে তিনি বলেন, আমি ইশরাক হোসেন ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করি। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস নানা রকম অনিয়ম করে ভোটারবিহীন কেন্দ্রে ইভিএম মেশিন দখলে নিয়ে ভোট সম্পন্ন করে। তৎকালীন নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের যোগসাজশে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয় এবং বিগত ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করা হয়।

গেজেট প্রকাশিত হওয়ার পর নির্বাচনী ট্রাইব্যুনাল গঠিত হলে আমি স্থানীয় সরকার নির্বাচন বিধিমালায় বর্ণিত সময়ের মধ্যে ওই নির্বাচনী ট্রাইব্যুনালে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করার গেজেট বাতিল ও আমাকে নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করার প্রার্থনা করে দায়ের করি। ট্রাইব্যুনাল শুনানি নিয়ে গত ২৭ মার্চ রায় ঘোষণা করেন এবং রায়ে ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করার গেজেট বাতিল করেন এবং আমাকে নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করেন। অতঃপর নির্বাচন কমিশনকে রায়ের অনুলিপি প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। নির্বাচন কমিশন ওই রায় পাওয়ার পর গত ২৭ এপ্রিল আমাকে নির্বাচিত মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেন।

এমতাবস্থায়, বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গেজেট এবং স্থানীয় সরকার আইনে বর্ণিত বাধ্যবাধকতার আলোকে আমাকে অনতিবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠ করানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।