যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় শুধু প্রতিরোধ গড়ে তোলা যথেষ্ট নয়, দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোও সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন তেহরানের মেয়র আলিরেজা জাকানি। তা না হলে ইরান ‘ভেতর থেকেই ভেঙে পড়তে পারে’ বলে সতর্ক করেছেন তিনি।
ইরানের প্রভাবশালী রক্ষণশীল রাজনীতিক জাকানি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানের সামনে তিনটি পথ রয়েছে—ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় ছাড় দেয়া, অভ্যন্তরীণ দুর্বলতা সমাধান না করেই প্রতিরোধ চালিয়ে যাওয়া কিংবা প্রতিরোধের পাশাপাশি দেশের ভেতরেও সংস্কার করা।
আইআরজিসি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিমকে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘প্রতিরোধের অর্থ এই নয় যে আমরা দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো উপেক্ষা করবো।’
জাকানি বলেন, বাইরের চাপ মোকাবিলার পাশাপাশি দেশের প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে হবে। তার মতে, শুধু শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে দীর্ঘমেয়াদে ইরান শক্তিশালী হতে পারবে না।
তার এ বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের পাশাপাশি যুদ্ধের ব্যয়, অর্থনৈতিক সংকট ও অভ্যন্তরীণ দুর্বলতা সামলাতে হচ্ছে ইরানকে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।