শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়ঢাকাসহ আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনাসরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপিজামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁনলংমার্চ করে লাভ নেই , পেট্রোল-গ্যাসের অপচয় হচ্ছে: আব্দুস সালামহাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৪ শিশুরচট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে ১১ দলীয় জোটের লংমার্চপ্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সিফাতকে মুক্তির আহ্বান জামায়াত আমিরেরচাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমানভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমানবৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রি করবে যুক্তরাষ্ট্রপিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরবলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০কানাডায় দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আর্ট শিক্ষক গ্রেপ্তারগাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধারচোট যেন পিছুই ছাড়ছে না, আবারও মাঠের বাইরে নেইমাররেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তিরবগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাগারকে জরিমানাগান-নাচ-বিলাপ, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

কানাডায় দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আর্ট শিক্ষক গ্রেপ্তার

কানাডায় দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আর্ট শিক্ষক গ্রেপ্তার
কানাডায় দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আর্ট শিক্ষক গ্রেপ্তার
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ০৩:৫৭ অপরাহ্ন

কানাডার অন্টারিওর পিকারিংয়ে দুই কন্যাশিশুকে একাধিকবার যৌন নিপীড়নের অভিযোগে ৬৩ বছর বয়সী ফারুক দেওয়ানকে গ্রেপ্তার করেছে ডারহাম রিজিওনাল পুলিশ। তার বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ১৬ বছরের কম বয়সী শিশুর সঙ্গে যৌন হস্তক্ষেপের অভিযোগে মোট ২২টি মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, জুলাই ২০২৬ সালে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। অভিযুক্ত ব্যক্তি দুই শিশুর পরিবারের পরিচিত ছিলেন এবং সেই সূত্রে তাদের বাড়িতে যাতায়াত করতেন। সেখানে শিশু দুটিকে অনুপযুক্তভাবে স্পর্শ করার অভিযোগ ওঠে।

তদন্তে পুলিশ জানতে পারে, নভেম্বর ২০২৫ থেকে জুলাই ২০২৬ পর্যন্ত পিকারিং ও টরন্টোয় বিভিন্ন সময়ে শিশু দুটির ওপর একাধিকবার নিপীড়নের অভিযোগ রয়েছে। আগস্টে অ্যাজাক্স থেকে ফারুক দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জামিন শুনানির জন্য হেফাজতে রাখা হয়।

পুলিশ আরও জানায়, পিকারিংয়ের একটি বাসা থেকে শিশুদের আর্ট বা ছবি আঁকার পাঠ দিতেন ফারুক। তার কাছে আর্ট শেখা অন্য কোনো শিশু একই ধরনের নিপীড়নের শিকার হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য অন্য ভুক্তভোগীদের তথ্য জানাতে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

পুলিশের ভাষ্য, ফারুক দেওয়ানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।