কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়া হয়।
নিরাপত্তার স্বার্থে বাংলাদেশিদের সামরিক স্থাপনা ও এর আশপাশের এলাকা থেকে দূরে থাকার পাশাপাশি কুয়েতের আইন মেনে চলা এবং দেশটির সরকারের দেয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
এ ছাড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা-সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আঞ্চলিক পরিস্থিতির ছবি বা ভিডিও আপলোড না করার আহ্বান জানিয়েছে দূতাবাস।
জরুরি প্রয়োজনে কুয়েতে থাকা বাংলাদেশি নাগরিকদের +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪ ও +৯৬৫ ৫০৮৯৫১৬১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া [mission.kuwait@mofa.gov.bd](mailto:mission.kuwait@mofa.gov.bd) ই-মেইলেও যোগাযোগ করা যাবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।