ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে এক্সপ্রেসওয়েতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের মুখে স্কচটেপ পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করে মরদেহটি এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে।
বনানী থানার ওসি মো. মেজবাহ উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। দ্রুত ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।