সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

জনগণ ও দেশের বিরুদ্ধে গেলে পরিণতি কী হয় ৫ আগস্ট তার প্রমাণ: তারেক রহমান

জনগণ ও দেশের বিরুদ্ধে গেলে পরিণতি কী হয় ৫ আগস্ট তার প্রমাণ: তারেক রহমান
জনগণ ও দেশের বিরুদ্ধে গেলে পরিণতি কী হয় ৫ আগস্ট তার প্রমাণ: তারেক রহমান
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ২৮, ২০২৫ ০৮:২৩ অপরাহ্ন

জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কী হয় তা আমরা ৫ আগস্ট দেখেছি। ৫ আগস্ট থেকে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক খুলনা জেলা, মহানগর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ৩১ দফা আমরা জনগণের কাছে নিয়ে যাব। ৩১ দফার মাধ্যমে আমাদেরকে অনুধাবন করতে হবে, এটি বাস্তবায়ন করতে হবে। জনগণের পাশে থাকতে হবে। জনগণের সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে। জনগণের কাছ থেকে আমরা দূরে চলে গেলে ওই ৫ আগস্টের পরিণতি হবে। যে রাজনৈতিক দলই হোক ৫ আগস্টের পরিণতির বাইরে থাকতে হলে জনগণের সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে।

তিনি বলেন, জনগণকে নিয়েই এই দেশ। এই দেশের মালিক হচ্ছে জনগণ। আমরা জনপ্রিয় কিনা দিন শেষে তা জনগণই সিদ্ধান্ত নেবে।

তারেক রহমান বলেন, দলমত নির্বিশেষে সাধারণ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, তাহলে আমাদের পক্ষে তাকে টানা সম্ভব না। তাকে শেল্টার দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।