সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

দিনাজপুরে সীমান্তে কৃষককে ধরে নিল বিএসএফ; ফেরত আনলো বিজিবি

দিনাজপুরে সীমান্তে কৃষককে ধরে নিল বিএসএফ; ফেরত আনলো বিজিবি
দিনাজপুরে সীমান্তে কৃষককে ধরে নিল বিএসএফ; ফেরত আনলো বিজিবি
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ২৪, ২০২৫ ০৯:৩৪ অপরাহ্ন

দিনাজপুরে সীমান্তের কাছ থেকে মোহাম্মদ আল আমিন (৩৮) নামে এক কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। পরে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের পর ওই কৃষককে ফেরত আনে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিরল উপজেলার এনায়েতপুর বিওপি ক্যাম্পের ৩২৩ নম্বর পিলারের দ্বীপ নগর সীমান্ত থেকে জমিতে কাজ করা অবস্থায় ওই কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। কৃষক আল আমিন বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের কৈকুড়ি পাড়ার রিয়াস উদ্দিনের ছেলে।

আল আমিন ৩২৩ নম্বর পিলার থেকে ৩৫০ গজ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় ছয়জন বিএসএফ সদস্য তাকে মারধর করে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে দ্বীপনগর গ্রামের কয়েকজন ভারতীয় এক কৃষককে তার জমি থেকে তুলে এনে এনায়েতপুর বিওপি ক্যাম্প সদস্যদের হাতে তুলে দেন।

এ নিয়ে বিকেল ৩টা দিকে এনায়েতপুর বিওপি ক্যাম্পের জিরো পয়েন্ট এলাকায় বিএসএফ ও বিজিবি সদস্যদের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম পিএসসি ও ভারতের পক্ষে ৯১ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার বিপেন কুমার নেতৃত্ব দেন।

বাংলাদেশি কৃষক আল আমিনকে ফেরত আনার পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অপরদিকে বিজিবি সদস্যদের হেফাজতে থাকা ভারতীয় নাগরিক ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের ধনুরাম চন্দ্রের ছেলে নারায়ন চন্দ্র রায়কে (৪৫) বিএসএফের কাছে হস্তান্তর করেন বিজিবি।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।