বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তির ১৯ বছর আজকুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলাইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রেরহরমুজ নিয়ন্ত্রণের মার্কিন দাবি উড়িয়ে মাইন বসাচ্ছে ইরানতাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকালযেকোনো সময় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: ট্রাম্পজিরো পয়েন্ট থেকে সদরঘাট, সড়কে বসতে পারবেন না হকাররাভূমিকম্পে ঢাকায় ৪৪৫টি স্থান নির্ধারণ আশ্রয়কেন্দ্র হিসেবেকর্মবিরতির মধ্যেই শজিমেকের বহির্বিভাগ বন্ধ, ভোগান্তিতে রোগীরাশাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ১২:৩২ অপরাহ্ন

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) সকালে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- আদেশ দেন। একই সঙ্গে পলাতক আসামিদের আত্মসমর্পণের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।

এদিন গ্রেপ্তার ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, দীপু মনি, শামসুল হক টুকু, জিয়াউল আহসান শাহরিয়ার কবির। অসুস্থ থাকায় সাংবাদিক ফারজানা রুপাকে আদালতে হাজির করা হয়নি।

এর আগে ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে শাপলা চত্বরের ঘটনায় আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আসামিদের যোগসাজশে রাতে বিদ্যুৎ ইন্টারনেট সংযোগ বন্ধ করে হত্যাযজ্ঞ চালানো হয়। উদ্দেশ্য ছিল হেফাজতে ইসলামকে নির্মূল করা।

শাপলা চত্বরের ঘটনায় পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে। মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের মধ্যে রয়েছেন কে এম শহীদুল হক, আবদুল জলিল মণ্ডল সাংবাদিক মোজাম্মেল বাবু।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।