বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ভারত-বাংলাদেশ ট্রেন যোগাযোগে নতুন উদ্যোগ, বাড়ছে রুটশাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে নতুন সিদ্ধান্ত, দিনক্ষণ জানালেন বিমানমন্ত্রী‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া গ্যাং: ডা. জাহেদডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ কর্মসূচি, উদ্বোধন শনিবারস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না!বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয় দ্রুত সমাধানের তাগিদ রাষ্ট্রপতিরভেনিসে বাঁধনের ওপর হামলা, সংসদে নিন্দাবাঁধনের ওপর হামলা, ইতালি পুলিশের সঙ্গে যোগাযোগ করবে সরকারমন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনাবায়রার সাবেক সচিবের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশরেকর্ড বিক্রি, কেরুর মদ ব্যবসায় মুনাফা ২২৪ কোটি টাকাবাংলাদেশসহ ৬ দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ ইসরায়েলের১৬ দেশের জন্য ডেনমার্কের নতুন অভিবাসন পথ, তালিকায় নেই বাংলাদেশমার্কিন আধিপত্য ঠেকাতে চীনের নতুন কৌশলবাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার টুর্কসৌদির চার শহরে হুথি হামলা, আহত ৭৩ বেসামরিকদক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, দুই শিশুসহ নিহত ১২রাশিয়ায় পাহাড়ে তুষারধস, নিহত ১১ পর্বতারোহীহাসিনাকে ‘কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না’ দিল্লি: আনন্দবাজারমোদির অনুষ্ঠানস্থলে বন্দুক ও ভুয়া পিএমও পরিচয়পত্রসহ দুজন গ্রেপ্তারস্কুলে পাঠাতেই ভয়, পশ্চিম তীরে সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ফিলিস্তিনি বাবা-মানোরার ‘খেলনা বিমান’ মন্তব্যে ২০ শতাংশ কমেছে বুকিং!ইতালির ভেনিসে হেনস্তার শিকার বাঁধনবাড়ি ফেরার টিকিট পকেটে, সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহতসিরাজগঞ্জে রতনকান্দির ঝুঁকিপূর্ণ সড়ক মেরামত শুরুশেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দমালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বগুড়ার তুহিন নিহতলাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, বগুড়ায় ৬০ হাজার টাকা জরিমানাবন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যুমাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

কৃষকের চাহিদা মেটাতে মরক্কো থেকে ৭০ হাজার টন সার কিনবে সরকার

কৃষকের চাহিদা মেটাতে মরক্কো থেকে ৭০ হাজার টন সার কিনবে সরকার
কৃষকের চাহিদা মেটাতে মরক্কো থেকে ৭০ হাজার টন সার কিনবে সরকার
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০২, ২০২৬ ০৬:০৯ অপরাহ্ন

কৃষি উৎপাদন অব্যাহত রাখা ও কৃষকদের চাহিদা মেটাতে মরক্কো থেকে ৭০ হাজার টন ডিএপি ও টিএসপি সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৪০ হাজার টন ডিএপি ও ৩০ হাজার টন টিএসপি। দুই ধরনের সার আমদানিতে মোট ব্যয় হবে প্রায় ৬৮৮ কোটি ৭১ লাখ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠকে মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মাধ্যমে আমদানি করা এ সারের প্রতি টনের দাম পড়বে ৮৯৪ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ৪৪০ কোটি ৯২ লাখ ৮ হাজার টাকা।

একই বৈঠকে মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। প্রতি টন টিএসপির দাম ৬৬৯ দশমিক ৩৩ মার্কিন ডলার হিসেবে এতে ব্যয় হবে ২৪৭ কোটি ৭৮ লাখ ৫৯ হাজার ৬৬০ টাকা।

কৃষি মন্ত্রণালয় জানায়, ২০২৬-২৭ অর্থবছরে মরক্কো থেকে ৫ লাখ ৬০ হাজার টন ডিএপি সার আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে। এরই মধ্যে ২ লাখ টন আমদানি করা হয়েছে। নতুন ৪০ হাজার টন আমদানির অনুমোদন দেয়ায় লক্ষ্যমাত্রার বিপরীতে সরবরাহ আরও বাড়বে।

কৃষি মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখা ও কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে সরকার বিভিন্ন দেশ থেকে সরকারি পর্যায়ে সার আমদানি করে থাকে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।