বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন চিফ হুইপ

প্রধানমন্ত্রী কবে ভারতে সফরে যাবেন, জানালেন চিফ হুইপ
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন চিফ হুইপ
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০২, ২০২৬ ০৩:৩৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারত সফরে যাবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, অন্য কোনো পক্ষ থেকে সফরের তারিখ নির্ধারণ করে দেয়া হলে বাংলাদেশ তা অনুসরণ করবে না; দেশের প্রয়োজন, সুবিধা ও জাতীয় স্বার্থ বিবেচনা করেই সফরের সময় নির্ধারণ করা হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক সম্মান, মর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে হওয়া উচিত। বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে দেশের জাতীয় স্বার্থ ও মর্যাদাই অগ্রাধিকার পাবে।

চিফ হুইপ বলেন, সরকারের নীতি—‘সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থ বিবেচনা করেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, গত ১৬-১৭ বছরে দমন-পীড়ন, গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেক ব্যক্তি বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ আশা করে, ভারত কোনো অপরাধীকে আশ্রয় না দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।