বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড, নিহত ৭; বন্ধ ১৭২ সড়ক

বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড, নিহত ৭; বন্ধ ১৭২ সড়ক
বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড, নিহত ৭; বন্ধ ১৭২ সড়ক
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০২, ২০২৬ ০২:৫৭ অপরাহ্ন

টানা ভারী বৃষ্টি, হড়পা বান ও ভূমিধসে ভারতের উত্তরাখণ্ডে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্যোগে নারী ও শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।

রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, ভূমিধসে পিথোরাগড়, নৈনীতাল ও বাগেশ্বরের দুটি জাতীয় মহাসড়কসহ ১৭২টি সড়ক বন্ধ হয়ে গেছে। বিভিন্ন এলাকায় নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

পরিস্থিতির কারণে চার জেলায় বুধবার পর্যন্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। এদিকে উত্তরপ্রদেশের ২০টির বেশি জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা এবং ঝাড়খণ্ডের ১০ জেলায় হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।