বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ভারত-বাংলাদেশ ট্রেন যোগাযোগে নতুন উদ্যোগ, বাড়ছে রুটশাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে নতুন সিদ্ধান্ত, দিনক্ষণ জানালেন বিমানমন্ত্রী‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া গ্যাং: ডা. জাহেদডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ কর্মসূচি, উদ্বোধন শনিবারস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না!বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয় দ্রুত সমাধানের তাগিদ রাষ্ট্রপতিরভেনিসে বাঁধনের ওপর হামলা, সংসদে নিন্দাবাঁধনের ওপর হামলা, ইতালি পুলিশের সঙ্গে যোগাযোগ করবে সরকারমন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনাবায়রার সাবেক সচিবের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশরেকর্ড বিক্রি, কেরুর মদ ব্যবসায় মুনাফা ২২৪ কোটি টাকাবাংলাদেশসহ ৬ দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ ইসরায়েলের১৬ দেশের জন্য ডেনমার্কের নতুন অভিবাসন পথ, তালিকায় নেই বাংলাদেশমার্কিন আধিপত্য ঠেকাতে চীনের নতুন কৌশলবাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার টুর্কসৌদির চার শহরে হুথি হামলা, আহত ৭৩ বেসামরিকদক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, দুই শিশুসহ নিহত ১২রাশিয়ায় পাহাড়ে তুষারধস, নিহত ১১ পর্বতারোহীহাসিনাকে ‘কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না’ দিল্লি: আনন্দবাজারমোদির অনুষ্ঠানস্থলে বন্দুক ও ভুয়া পিএমও পরিচয়পত্রসহ দুজন গ্রেপ্তারস্কুলে পাঠাতেই ভয়, পশ্চিম তীরে সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ফিলিস্তিনি বাবা-মানোরার ‘খেলনা বিমান’ মন্তব্যে ২০ শতাংশ কমেছে বুকিং!ইতালির ভেনিসে হেনস্তার শিকার বাঁধনবাড়ি ফেরার টিকিট পকেটে, সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহতসিরাজগঞ্জে রতনকান্দির ঝুঁকিপূর্ণ সড়ক মেরামত শুরুশেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দমালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বগুড়ার তুহিন নিহতলাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, বগুড়ায় ৬০ হাজার টাকা জরিমানাবন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যুমাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

শুভেন্দুর হুঁশিয়ারির পর আনন্দবাজার কার্যালয়ে হিন্দুত্ববাদীদের হামলা

শুভেন্দুর হুঁশিয়ারির পর আনন্দবাজার কার্যালয়ে হিন্দুত্ববাদীদের হামলা
শুভেন্দুর হুঁশিয়ারির পর আনন্দবাজার কার্যালয়ে হিন্দুত্ববাদীদের হামলা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০২, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ন

শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর কলকাতায় আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন একদল হিন্দুত্ববাদী সমর্থক।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদনী চক এলাকার প্রফুল্ল সরকার স্ট্রিটে পত্রিকাটির কার্যালয়ের সামনে তারা জড়ো হন।

বিক্ষোভকারীরা ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে প্রবেশদ্বারের দুটি থামে গেরুয়া রং লাগিয়ে দেন। পরে ‘আনন্দবাজার হায় হায় স্লোগান দিতে দিতে তারা চলে যান। পুলিশের উপস্থিতিতেই এ বিক্ষোভ হয়।

এর আগে ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষের পর ২১ আগস্ট আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় ‘গেরুয়া গুন্ডামি শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এ শব্দচয়নের সমালোচনা করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিরোনাম প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় গেরুয়া পোশাকে প্রতিবাদ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এরপর ‘হিন্দু জাগরণ মঞ্চ পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর করে। মঙ্গলবারের বিক্ষোভে অংশ নেয়া ব্যক্তিরা বলেন, পত্রিকা সরকারের বা মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে পারে, তবে গেরুয়া রংকে অসম্মান করার অধিকার কারও নেই। তারা সতর্ক করে বলেন, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বড় প্রতিবাদ হবে।

তবে বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছে, দলীয়ভাবে এ ধরনের কোনো বিক্ষোভের ডাক দেয়া হয়নি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।