সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত ভারতের

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত ভারতের
অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত ভারতের
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ২২, ২০২৫ ০৮:৪৬ অপরাহ্ন

মহারাষ্ট্রে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লি থেকে মহারাষ্ট্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরকে পাঠানো একটি চিঠিতে এই নির্দেশ দেয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই কঠোর নির্দেশের ফলে মহারাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) অবৈধভাবে বসবাসকারী ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি নাগরিককে আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাদের যথাযথ কাগজপত্র জমা দেয়ার নির্দেশ দেয় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে কাগজপত্র জমা না দিলে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন অনুসারে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বাংলাদেশ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নেয়ার একদিন পরেই নিজেদের সিদ্ধান্তের কথা জানালো ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, সাবেক শিবসেনা সংসদ সদস্য রাহুল শেওয়ালে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে একটি অভিযোগ জানানোর পর এই পদক্ষেপ নেয়া হয়। তিনি টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেসের (টিআইএসএস) প্রস্তুতকৃত একটি প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগ দায়ের করেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) শিবসেনার আরেক সংসদ সদস্য মিলিন্দ দেওরা সরকারের কাছে রাজ্যে বসবাসরত সকল অবৈধ বাংলাদেশিকে দ্রুত দেশছাড়া করার আহ্বান জানান। তিনি বলেন, মুম্বাইকে নিরাপদ করতে আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে অনুরোধ করেছি। সেখানে আমি বলেছি, অবৈধ বাংলাদেশিদের যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানো উচিত।

তিনি আরও বলেন, মুম্বাইকে আরও নিরাপদ করতে রাজ্যজুড়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের তালিকা তৈরি করা প্রয়োজন। পাশাপাশি, নথি যাচাই ছাড়া চাকরি দেয়া এজেন্সিগুলোর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিতে হবে।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।