বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যুর ওপর আরোপ করা স্থগিতাদেশ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। আদালতের রায়ের পর গেল ২১ আগস্ট (শুক্রবার) থেকে এই স্থগিতাদেশ আর কার্যকর নেই।
২৮ আগস্ট (শুক্রবার) হালনাগাদ করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে এসব দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যুতে আগের নিষেধাজ্ঞা আর থাকছে না।
চলতি বছরের জানুয়ারিতে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া সাময়িকভাবে বন্ধ করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। এসব দেশের আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন—এমন আশঙ্কায় অতিরিক্ত যাচাইয়ের কথা জানিয়েছিল দেশটি।
এই নীতির বিরুদ্ধে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক (সিএলআইএনআইসি) মামলা করলে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জেনেট ভার্গাস স্থগিতাদেশের বিরুদ্ধে রায় দেন।
আদালত বলেছে, শুধু নির্দিষ্ট কোনো দেশের নাগরিক হওয়ার কারণে অভিবাসী ভিসা আটকে রাখা অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার সীমা অতিক্রম করেছে।
স্থগিতাদেশ উঠে গেলেও আবেদনকারীদের ভিসার জন্য স্বাভাবিক সব শর্ত পূরণ করতে হবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।