শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

জাতিসংঘে যাবার আগে ভারত সফরের কোনো সম্ভাবনা নেই প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘে যাবার আগে ভারত সফরের কোনো সম্ভাবনা নেই প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘে যাবার আগে ভারত সফরের কোনো সম্ভাবনা নেই প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০১, ২০২৬ ০৩:২৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এখনো সফরের তারিখ চূড়ান্ত হয়নি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বিদেশ সফরের আগে তার দিল্লি যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন। তবে সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

গেল ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের সভা পুলিশের হস্তক্ষেপে বাতিলের বিষয়টিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে বলেও জানান তিনি।

এদিকে, কোনো চাপের কারণে নয়, দেশের প্রয়োজন বিবেচনায় যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনা হচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।