বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর সময় মিললে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
গেলো ২৯ আগস্ট নয়াদিল্লিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে সেমিনারের অনুমতি না দেয়ার বিষয়টিকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ইতিবাচক বার্তা হিসেবেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিন নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছিল। তবে দিল্লি পুলিশের বাধায় শেষ পর্যন্ত তা বাতিল করা হয়।
এর আগে আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তিনি সফরে যাননি। তবে ভারত সফরের বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে ঢাকা।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।