শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০১, ২০২৬ ০২:০৪ অপরাহ্ন

বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ( সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, প্রতিবেশী হিসেবে কোনো দেশই ছোট বা বড় নয়। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাগত জানাতে তিনি মন্ত্রণালয়ে এসেছেন উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে নির্বাচিত সরকারই ভালো বোঝে। ভারত জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও বাড়াতে চায়।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।