দেশের চলমান গ্যাস সংকট আগামী এক সপ্তাহের মধ্যে কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, গ্যাস সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মহেশখালীর গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটি ধরা পড়েছে এবং তা মেরামতের কাজ চলছে। প্রয়োজনীয় মেরামত শেষ হলে গ্যাস সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।
তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পেছনে বৈশ্বিক পরিস্থিতিরও প্রভাব রয়েছে। তবে সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে সাধারণ মানুষ ও শিল্প-কারখানাগুলো ধীরে ধীরে স্বাভাবিক সুবিধা পেতে শুরু করবে বলে আশা প্রকাশ করেন রিজভী।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।