শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

সার না পেয়ে ক্ষুব্ধ কৃষক, ডিলারের গুদাম ভেঙে নিয়ে গেলেন ১৯৭ বস্তা সার

সার না পেয়ে ক্ষুব্ধ কৃষক, ডিলারের গুদাম ভেঙে নিয়ে গেলেন ১৯৭ বস্তা সার
সার না পেয়ে ক্ষুব্ধ কৃষক, ডিলারের গুদাম ভেঙে নিয়ে গেলেন ১৯৭ বস্তা সার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৩, ২০২৬ ০৭:০২ অপরাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার সংকট ডিলারের বিরুদ্ধে টালবাহানার অভিযোগে গুদামের তালা ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন ক্ষুব্ধ কৃষকরা।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রোপা আমন মৌসুমে এলাকায় সারের সংকট চলছে। ডিলারের কাছে বারবার গিয়েও সার না পাওয়ায় ক্ষোভ বাড়ছিল তাদের। তবে খোলাবাজারে বেশি দামে সার পাওয়া যাচ্ছিল বলে অভিযোগ করেন তারা।

ঘটনার দিন ডিলার তাইফুর রহমান মুকুলের বরাদ্দের ৩৪০ বস্তা ইউরিয়া সার শিলখুড়ির গুদামে রাখা ছিল। একপর্যায়ে কৃষকরা গুদামের তালা ভেঙে সার নেয়া শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ৩৩ জন কৃষক তাদের নেয়া ৩৩ বস্তা সার ফেরত দেন। বাকি ১৬৪ বস্তা উদ্ধারে অভিযান চলছে।

কৃষি কর্মকর্তা জানান, ওই ইউনিয়নে প্রায় হাজার বস্তা সারের চাহিদার বিপরীতে বরাদ্দ রয়েছে মাত্র হাজার ৩২০ বস্তা। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।