বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
সাগরে লঘুচাপের আভাস, টানা বৃষ্টির পূর্বাভাসনেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠককুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিননগর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রতিমন্ত্রীরবাংলাদেশে ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা, সহায়তায় যুক্তরাষ্ট্রএকনেকে অনুমোদন পেল ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্পএমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুরসম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে জামায়াত আমিরজেট ফুয়েলের দাম আবারও বাড়াল বিইআরসিদিল্লিতে আবারও পাঁচতলা ভবন ধসবাংলাদেশি দাবি করে কাশ্মীর থেকে ১৫০ জনকে নেয়া হলো পশ্চিমবঙ্গেজাপানে মার্কিন সেনাদের ওপর এক মাসের কারফিউমক্কা প্রতিরক্ষা জোট সক্রিয়, সৌদিতে দ্রুত সামরিক মোতায়েনের সিদ্ধান্তপশ্চিমবঙ্গের নাম বদলের উদ্যোগ, বিধানসভায় বিল আনছে বিজেপিতেলবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, উদ্ধার ২৩ ভারতীয় নাবিকপুতিনের জন্মদিনে ইউক্রেনজুড়ে রুশ হামলা, নিহত ১৫অটোক্যাটালাইসিস আবিষ্কারে রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানীনয়াদিল্লিতে মোদি ও সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকজয় দিয়ে মেসিকে বিদায় জানাল আর্জেন্টিনাকুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল সংকট, ব্যাহত অভিযানশাহজাদপুরে মামলার বাদীর বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানাস্রোতের অজুহাতে ফেরি বন্ধ, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটে দুর্ভোগআশুলিয়ায় ৩৪ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার‘ভোটাররা নির্বিঘ্নে ভোট দিলে জয়ী হবেন দেলাওয়ার’, জামায়াতের আশাবগুড়ায় শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বাইসাইকেলঝিনাইগাতীতে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনশাপলা চত্বর মামলায় অভিযোগ গঠন পিছিয়ে ১ নভেম্বর

স্রোতের অজুহাতে ফেরি বন্ধ, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটে দুর্ভোগ

স্রোতের অজুহাতে ফেরি বন্ধ, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটে দুর্ভোগ
স্রোতের অজুহাতে ফেরি বন্ধ, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটে দুর্ভোগ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৭, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন

পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় আবারও বন্ধ হয়ে গেছে পাবনার নাজিরগঞ্জ-রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরি চলাচল। এতে দুই জেলার যাত্রী ও পরিবহনকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে, বাড়ছে সময় ও খরচ।

এর আগে ৭ সেপ্টেম্বর থেকে ১৬ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর ২৩ সেপ্টেম্বর সার্ভিস চালু হয়। তবে ৫ অক্টোবর থেকে আবারও ফেরি বন্ধ রয়েছে।

যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, এ রুটে স্রোত বাড়লেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তাদের দাবি, পুরনো ও দুর্বল ফেরি, ঘাটের অব্যবস্থাপনা এবং নাব্যতা সংকটের কারণে নিয়মিতই ব্যাহত হচ্ছে পারাপার।

রাজবাড়ীর যাত্রী আলতাফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এ পথে চলাচল করলেও মাঝেমধ্যে ফেরি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়। এ পথে সময় ও খরচ দুটোই কম লাগে।

পাবনার ব্যবসায়ী ইয়াছিন আলী শেখ বলেন, নিয়মিত এ পথে যাতায়াত করেন তিনি। কয়েক দিন বন্ধ থাকার পর আবার ফেরি বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন।

স্থানীয় আকিব মন্ডল বলেন, এ রুটের ফেরিগুলোর অবস্থা ভালো নয়। দ্রুত নতুন ফেরি দিয়ে যাত্রীদের ভোগান্তি কমানোর দাবি জানান তিনি।

বিআইডব্লিউটিসির নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া ফেরি সার্ভিসের ব্যবস্থাপক এম এন এ আল শিবলী বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীর স্রোত কমে পরিস্থিতি অনুকূলে এলে ফেরি সার্ভিস চালু করা হবে।

এদিকে ফেরি বন্ধ থাকায় যাত্রী ও যানবাহনগুলোকে বিকল্প পথে যেতে হচ্ছে। দ্রুত ফেরি চলাচল চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

 

নজরুল ইসলাম বাঁধন

পাবনা জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।