বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
সাগরে লঘুচাপের আভাস, টানা বৃষ্টির পূর্বাভাসনেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠককুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিননগর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রতিমন্ত্রীরবাংলাদেশে ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা, সহায়তায় যুক্তরাষ্ট্রএকনেকে অনুমোদন পেল ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্পএমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুরসম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে জামায়াত আমিরজেট ফুয়েলের দাম আবারও বাড়াল বিইআরসিদিল্লিতে আবারও পাঁচতলা ভবন ধসবাংলাদেশি দাবি করে কাশ্মীর থেকে ১৫০ জনকে নেয়া হলো পশ্চিমবঙ্গেজাপানে মার্কিন সেনাদের ওপর এক মাসের কারফিউমক্কা প্রতিরক্ষা জোট সক্রিয়, সৌদিতে দ্রুত সামরিক মোতায়েনের সিদ্ধান্তপশ্চিমবঙ্গের নাম বদলের উদ্যোগ, বিধানসভায় বিল আনছে বিজেপিতেলবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, উদ্ধার ২৩ ভারতীয় নাবিকপুতিনের জন্মদিনে ইউক্রেনজুড়ে রুশ হামলা, নিহত ১৫অটোক্যাটালাইসিস আবিষ্কারে রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানীনয়াদিল্লিতে মোদি ও সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকজয় দিয়ে মেসিকে বিদায় জানাল আর্জেন্টিনাকুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল সংকট, ব্যাহত অভিযানশাহজাদপুরে মামলার বাদীর বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানাস্রোতের অজুহাতে ফেরি বন্ধ, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটে দুর্ভোগআশুলিয়ায় ৩৪ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার‘ভোটাররা নির্বিঘ্নে ভোট দিলে জয়ী হবেন দেলাওয়ার’, জামায়াতের আশাবগুড়ায় শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বাইসাইকেলঝিনাইগাতীতে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনশাপলা চত্বর মামলায় অভিযোগ গঠন পিছিয়ে ১ নভেম্বর

নগর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রতিমন্ত্রীর

নগর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রতিমন্ত্রীর
নগর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রতিমন্ত্রীর
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৭, ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন

নগর জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’ (IUPHPSP) দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক দুটি প্রকল্প নিতে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত সভায় প্রকল্পটির অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ক্রিস্টোফ লেমিয়ের।

IUPHPSP প্রকল্পে মশক ও বাহকবাহিত রোগ নিয়ন্ত্রণ, হাসপাতাল-বহির্ভূত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, দাবদাহ, বায়ু ও শব্দদূষণসহ জলবায়ুজনিত জনস্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেয়া হচ্ছে। পাশাপাশি অসংক্রামক রোগ কমাতে প্রয়োজনীয় সুবিধা তৈরির কাজও রয়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং সাভার ও তারাব পৌরসভা প্রকল্পটির আওতাভুক্ত। প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, নগরের জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ। নির্ধারিত কাজ দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও টেকসই করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পৃথক দুটি নতুন প্রকল্প গ্রহণে বিশ্বব্যাংককে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। সভায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও প্রকল্পসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।